শরীর ফিট রাখার সহজ উপায়: সুস্থ থাকার ৫টি বিজ্ঞানভিত্তিক অভ্যাস



 শরীর ফিট রাখার সহজ উপায়: সুস্থ থাকার ৫ টি বিজ্ঞানভিত্তিক অভ্যাস


আপনি যদি প্রতিদিন ক্লান্ত, অলস বা অসুস্থ অনুভব করেন, তাহলে এখনই সময়—জানার ‘শরীর ফিট রাখার উপায়’।

"শরীরই যদি না থাকে সুস্থ, তবে জীবনের কোনো আনন্দই টিকবে না!

ফিট থাকা শুধু দেখতে ভালো লাগার জন্য নয়—এটা হলো আত্মবিশ্বাস, কর্মক্ষমতা আর দীর্ঘ জীবনের চাবিকাঠি।"

এই আর্টিকেলে আমরা আলোচনা করব এমন কিছু সহজ কিন্তু প্রমাণিত অভ্যাস, যেগুলো মেনে চললে আপনি নিজেকে রাখতে পারবেন সুস্থ, শক্তিশালী এবং চনমনে।

১. প্রতিদিন শরীরচর্চা করুন (কমপক্ষে ৩০ মিনিট)

  অনেকেই বলেন শরীরচর্চা করার সময় কোথায়?  শরীর ফিট রাখার জন্য প্রতিদিন অল্প কিছু সময় ব্যায়ামে বিনিয়োগ করলেই চলে। আপনি চাইলে আপনার দৈনন্দিন জীবন থেকে ফিট থাকার জন্য ৩০ মিনিট সময় বের করতেই পারেন।



দৌড়ানো, সাইকেল চালানো, সাঁতার‌ কাটা  যোগ ব্যায়াম  মিলিয়ে ৩০ মিনিট ব্যায়াম করুন। হাঁটা, দৌড়, যোগব্যায়াম কিংবা ঘরের সহজ ফিটনেস এক্সারসাইজ শরীর ফিট রাখার জন্য যথেষ্ট।

অফিস বা পড়াশোনার ফাঁকে ৫-১০ মিনিট করে সক্রিয় থাকুন।

সপ্তাহে অন্তত ৫ দিন অ্যাকটিভ থাকতে হবে। সেই পাঁচ দিন রুটিন মাফিক আপনার নির্দিষ্ট ব্যায়াম গুলি অবশ্যই করবেন। এর জন্য মোবাইলে রিমাইন্ডার সেট করে রাখতে পারেন। একজন ওয়ার্ক‌ আউট পার্টনার বেছে নিন ।

২. স্বাস্থ্যকর ও সুষম খাবার খান

    আপনার খাদ্যই আপনার শক্তি, রোগ প্রতিরোধক্ষমতা এবং ফিটনেস নির্ধারণ করে। তাই খাবারের পুষ্টিগুণ এবং তার থেকে কত ক্যালরি শক্তি পাওয়া যাবে তা খেয়াল রাখতে হবে। আপনার খাদ্যে যদি অতিরিক্ত ক্যালরি থাকে তবে তা আপনার শরীরে জমা হয়ে ওজন বাড়াতে পারে, যা আপনার ডায়াবেটিস ও রক্তচাপ বৃদ্ধির কারণ হতে পারে। আবার আপনার খাদ্যে যদি পুষ্টিগুণ কম থাকে তাহলে আপনি অপুষ্টি জনিত সমস্যায় পড়তে পারেন। তাই ফিট থাকতে হলে খাদ্য খাদ্যগুণ সম্পন্ন খাবার খেতে হবে।

  • প্রতিদিনের খাবারে রাখুন বেশি করে ফল, ফাইবার যুক্ত খাবার, সবুজ শাকসবজি,ডাল,মাছ ও হালকা রান্না করা খাবার। 


  •  সফট ড্রিংক, প্যাকেটজাত খাবার ও অতিরিক্ত চিনি এড়িয়ে চলুন। ধূমপান ও মদ্যপান থেকে বিরত থাকুন।

  • ‌প্রতিদিন অন্তত ৮-১০ গ্লাস জল পান করুন।

 আপনাকে একটা ফিটনেস টিপস দিচ্ছি ফলো করতে পারেন -  প্রতিদিনের খাবারে রংবেরঙের শাকসবজি যোগ করুন—এতে থাকবে নানা ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্ট যা আপনাকে শক্তি ও পুষ্টি দেবে।

৩. পর্যাপ্ত ঘুমান ( ৭-৮ ঘন্টা)

  শরীর ফিট রাখতে হলে পর্যাপ্ত ঘুমান প্রয়োজন। ঘুম আমাদের শারিরীক ও মানসিক স্বাস্থ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ। পর্যাপ্ত ঘুম শরীরের কোষগুলোকে মেরামত ও পূনরুদ্ধারে সাহায্য করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, স্মৃতি শক্তি ও মনোযোগ বাড়ায় এবং মেজাজ স্থিতিশীল রাখতে সাহায্য করে। তাই ফিট থাকতে হলে পর্যাপ্ত ঘুমান প্রয়োজন।

   প্রতিদিন নির্দিষ্ট সময়ের মধ্যে ঘুমিয়ে পড়ুন এবং সকালে এক‌ই সময়ে ঘুম থেকে উঠুন। দুপুরে খাবার পরে ঘুমান বা খাবার পরপরই শুয়ে না পড়ে একটু পায়চারি করুন। ঘুমতে যাবার আগে মোবাইল বা যেকোনো স্ক্রিন এড়িয়ে চলুন।

৪. মানসিক চাপ কমান

   মন ও মস্তিষ্ক সুস্থ্য না থাকলে শরীর সুস্থ থাকতে পারে না। তাই ফিট থাকতে হলে মানসিক চাপ কমাতে হবে। আপনার প্রতিদিনের রুটিনে মানসিক চাপ কমাতে ধ্যান ও গভীর শ্বাসের ব্যায়ামগুলি যুক্ত করুন। অফিস বা ব্যবসা স্থানের চাপ বাড়িতে না আনলে ভালো হয়।

  মানুষ সামাজিক জীব, সুস্থ সামাজিক সম্পর্ক বজায় রাখা মানসিক সুস্থতার জন্য অত্যাবশ্যক। বন্ধু এবং পরিবারের জন্য সময় দিন, সামাজিক গোষ্ঠীতে যোগ দিন বা সমাজ সেবা মূলক কাজে অংশ নিতে পারেন।

  একাকিত্ব থেকে দূরে থাকতে গান শুনুন, একটু হাঁটাহাঁটি করতে পারেন, আপনার পছন্দের কাজ করুন। সময় পেলে পরিবারের সংগে কোথাও ঘুরে আসুন। মন খুলে হাসুন। এগুলো আপনাকে মানসিক চাপ কমাতে সাহায্য করবে।

 ৫. নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করান

   শরীরের ভীতরের সমস্যা অনেক সময় বাইরে থেকে বোঝা যায় না। তাই শরীর ফিট রাখতে গেলে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করান প্রয়োজন। বছরে অন্তত একবার রুটিন চেক‌-আপ করাতে হবে।

 যদি আপনি ডায়াবেটিস, হাইপার টেনশন এর মত কোন সমস্যায় আক্রান্ত তাহলে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাতে হবে।

  উপসংহারে বলতে চাই লেখাটি পড়ার পর চুপচাপ বসে না থেকে আজ‌ই শুরু করুন আপনার ফিটনেস যাত্রা।

  শরীর ফিট রাখার উপায় জানতে হলে বড় কোনো পরিবর্তনের প্রয়োজন নেই—ছোট ছোট ভালো অভ্যাসই আপনাকে করে তুলতে পারে ফিট, ফ্রেশ এবং ফোকাসড।

   আজ থেকেই শুরু করুন এই ৫টি অভ্যাস, এবং নিজের মধ্যে পরিবর্তন দেখুন এক সপ্তাহের মধ্যেই।

   কারণ—শরীরই যদি সুস্থ না থাকে, তাহলে জীবনও হয়ে যায় বিবর্ণ। সুস্থ থাকুন, ফিট থাকুন, এগিয়ে চলুন!


No Comment
Add Comment
comment url